১. লাউ লাউ শরীরকে হাইড্রেটেড রাখতে এবং লিভারের ওপর চাপ কমাতে দারুণ কার্যকর।
কেন খাবেন: এতে প্রচুর পানি থাকে এবং ফ্যাট জমার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
পরামর্শ: প্রতিদিন ১৫০-২০০ গ্রাম লাউ খেলে উপকার পাওয়া যায়। এমনকি সকালে খালি পেটে লাউয়ের রস ওজন কমাতেও সাহায্য করে।
২. কপিজাতীয় সবজি (ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি)
এই সবজিগুলো লিভারের কোষ পুনর্গঠনে জাদুর মতো কাজ করে।
কেন খাবেন: এতে থাকা সালফোরাফেন নামক যৌগ লিভারের প্রদাহ কমায় এবং টক্সিন পরিষ্কার করে। উচ্চ ফাইবার থাকায় এটি হজমেও সহায়ক।
৩. বিটরুট
লিভারে জমে থাকা পুরোনো চর্বি গলাতে বিট অত্যন্ত শক্তিশালী।
কেন খাবেন: বিটে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা হেপাটাইটিসের ঝুঁকি কমায় এবং লিভারের ফ্যাট জমতে বাধা দেয়।
পরামর্শ: নিয়মিত বিটের জুস খেলে লিভার দ্রুত পরিষ্কার হয়।
সতর্কতা: ফ্যাটি লিভারের ক্ষেত্রে শুধু খাবার নয়, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও জরুরি।
এসআর
মন্তব্য করুন: