[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

সকালের নাশতায় ডিম: সেদ্ধ ভালো, নাকি ভাজা? জানুন স্বাস্থ্যকর পছন্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

ডিমকে বলা হয় সম্পূর্ণ পুষ্টিকর খাবার।

সকালের নাশতায় ডিম খেলে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও নানা ভিটামিন। একটি মাঝারি আকারের ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফ্যাট এবং প্রায় ৭০–৭৫ ক্যালরি থাকে।

পাশাপাশি ভিটামিন ডি, বি১২, রিবোফ্লাভিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ডিম শক্তি জোগায় এবং চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্যে সহায়ক।
অনেকেই সকালে সেদ্ধ ডিম খান, আবার অনেকে পছন্দ করেন ডিম ভাজি বা অমলেট।

তবে প্রশ্ন হলো—স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?
সেদ্ধ ডিম কেন স্বাস্থ্যকর
পুষ্টিবিদদের মতে, সেদ্ধ ডিমে অতিরিক্ত তেল বা উপকরণ যোগ না হওয়ায় এর স্বাভাবিক পুষ্টিগুণ বজায় থাকে। এতে ক্যালরি তুলনামূলক কম থাকে, অথচ প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়।

সেদ্ধ ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত সেদ্ধ ডিম খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা মিলতে পারে।
ভাজা ডিমের ভালো-মন্দ


ভাজা ডিমে সাধারণত পেঁয়াজ, মরিচ, টমেটো, ধনেপাতা বা মাখনের মতো উপকরণ যোগ করা হয়, যা স্বাদ বাড়ানোর পাশাপাশি কিছু অতিরিক্ত পুষ্টিও দেয়। এতে ফসফরাসের পরিমাণ বেশি থাকে, যা হাড়ের জন্য উপকারী। প্রোটিনের দিক থেকে সেদ্ধ ও ভাজা ডিমে তেমন পার্থক্য নেই।


তবে সমস্যা হয় যখন ডিম ভাজার জন্য বেশি তেল বা সয়াবিন তেল ব্যবহার করা হয়। কিছু তেলে থাকা ট্রান্সফ্যাট হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ভাজা ডিম খেতে চাইলে অল্প তেল ব্যবহার করা এবং সঙ্গে শাকসবজি মেশানো ভালো।
কোনটি বেছে নেবেন?
স্বাস্থ্য সচেতনদের জন্য সেদ্ধ ডিম সবচেয়ে নিরাপদ ও সহজ পছন্দ। তবে মাঝেমধ্যে অল্প তেলে, সবজি মিশিয়ে ভাজা ডিম খেলেও পুষ্টিগুণ পাওয়া যায়। মূল বিষয় হলো—রান্নার পদ্ধতি ও ব্যবহৃত উপকরণে সচেতন থাকা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর