[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ০৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫ ১০:০৫ এএম

হাসপাতালে গুরুতর আহত একজন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন—ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজের জান্নাতুল মিম (২২), আবরার (২২), আল আমিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের আসিফ (২৪), এবং ডেমরার বড় মাদ্রাসার শিক্ষার্থী মাসুদ (২৪)।

 

আহত আল আমিন সাংবাদিকদের বলেন, “যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা চলাকালে এক সহযোদ্ধার ওপর হামলা হয়। এ বিষয়ে আলোচনা করতে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে আসি। তখন নাঈম, আসাদ বিন রনি, রিফাত রশিদ এবং হৃদয়ের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।”

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, “বাংলামোটর থেকে কয়েকজন আহত শিক্ষার্থী জরুরি বিভাগে এসেছে। তাদের চিকিৎসা চলছে।”

এসআর

সম্পর্কিত খবর