[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

বেইলি রোডে পরিবারসহ শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে পরিবারসহ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি মিলনায়তনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ সেখানে পৌঁছান। নাটক চলাকালে তিনি সাধারণ দর্শকদের মাঝেই অবস্থান করেন। নিরাপত্তা ব্যবস্থাও ছিল তুলনামূলকভাবে সীমিত, ফলে শুরুতে অনেকেই তার উপস্থিতি বুঝতে পারেননি।


পরবর্তীতে দর্শকরা তাকে চিনতে পারলে মিলনায়তনে চমক ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। নাটক শেষে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে শিশু শিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিনয়ের প্রশংসা করেন।

এসআর

সম্পর্কিত খবর