[email protected] রবিবার, ৫ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

রাহুলের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে কক্ষ অপরিবর্তিত রাখল হোটেল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:০১ এএম

পশ্চিমবঙ্গের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার বিনোদন জগতে। প্রিয় অভিনেতার

 শেষ স্মৃতিটুকু ধরে রাখতে তালসারির যে হোটেলের '৪০০৫' নম্বর কক্ষে তিনি অবস্থান করছিলেন, সেটি বর্তমান অবস্থায় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

কক্ষটিতে রাহুলের ব্যবহৃত হ্যাঙ্গার, চায়ের কাপ ও টি-ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র এখনও সেভাবেই রাখা হয়েছে। হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন এবং মৃত্যুর আগে তার কাছে খিচুড়ি ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এমনকি পরবর্তীতে আবার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন তিনি। গত রোববার সমুদ্রের জোয়ারের তীব্রতা বুঝতে না পেরে তলিয়ে যান এই অভিনেতা, যাকে উদ্ধারের কোনো সুযোগ পাননি তার ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাসও।

সোমবার ময়নাতদন্তের রিপোর্টে পানিতে ডুবেই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত এই অভিনেতার মৃত্যুতে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও পূজা চেরীসহ বাংলাদেশের অনেক তারকা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্মৃতি বিজড়িত সেই শূন্য গাড়ি নিয়ে এখন কলকাতায় ফিরতে হচ্ছে চালক বাবলুকে।

এসআর

সম্পর্কিত খবর