টলিউডের সবচাইতে চর্চিত জুটি দেব ও রুক্মিণী মৈত্রর দীর্ঘ এক দশকের সম্পর্ক এবার নতুন মোড় নিতে যাচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা যুগলের কিছু ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গেছে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, দেব ও রুক্মিণী একে অপরের সান্নিধ্যে ঘরোয়া এক মেহেদি উৎসবে মেতেছেন। বিশেষ নজর কেড়েছে দেবের হাতের মেহেদি, যেখানে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে রুক্মিণীর নাম। তাদের এই খুনসুঁটি আর রসায়ন দেখে অনুরাগীদের ধারণা, দীর্ঘদিনের এই 'ওপেন সিক্রেট' প্রেম এবার সম্ভবত ছাদনাতলা পর্যন্ত গড়াতে চলেছে।
যদিও তাদের বিয়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিচ্ছেন এই জুটিকে। পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও তারা কবে সাতপাকে বাঁধা পড়েন, এখন সেটাই দেখার বিষয়।
এসআর
মন্তব্য করুন: