দীর্ঘ প্রায় আট বছরের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।
বিয়ের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের নানা মুহূর্তের ছবি, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত ভক্ত-অনুরাগীরা।
তবে এই সম্পর্কের পথচলা সহজ ছিল না বলে জানিয়েছেন রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে পরিবারের আপত্তির মুখে পড়তে হয়েছিল তাকে। বিশেষ করে Geetha Govindam মুক্তির পর যখন আবারও বিজয়ের সঙ্গে কাজ করার সুযোগ আসে, তখন পরিবার তা মেনে নিতে চাননি।
তার ভাষ্য অনুযায়ী, পরিবারের আশঙ্কা ছিল চলচ্চিত্র জগত নারীদের জন্য সবসময় নিরাপদ নয়। তারা চাইছিলেন প্রথম ছবির সফলতার পরই তিনি থেমে যান। কিন্তু নিজের অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি পরিবারকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যান।
পরবর্তীতে Dear Comrade সিনেমায় কাজ করার জন্যও তাকে অনেকটা লড়াই করতে হয়েছে। তিনি জানান, চরিত্রটির প্রতি আগ্রহ থাকায় পরিবারের আপত্তি উপেক্ষা করেই অভিনয়ে যুক্ত হন।
এই সিনেমার কিছু দৃশ্য নিয়েও আলোচনা তৈরি হয়েছিল, যা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন বিজয় দেবরাকোন্ডা।
উল্লেখ্য, “গীতা গোবিন্দম” ও “ডিয়ার কমরেড”-এর পর দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও, আবারও নতুন একটি প্রজেক্টে তাদের দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, নানা বাধা-বিপত্তি পেরিয়ে তাদের সম্পর্ক এখন পরিণতি পেয়েছে বিয়ের মাধ্যমে।
এসআর
মন্তব্য করুন: