[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

ঈদে মুক্তির আগে ‘দম’ পেল ইউ গ্রেড সেন্সর ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

পরিচালক  রেদওয়ান রনি নির্মিত চলচ্চিত্র 'দম' আনুষ্ঠানিকভাবে সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সিনেমাটি ‘ইউ’ (U) গ্রেড সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে এটি দেখতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে  বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটিকে কোনো দৃশ্য কর্তন ছাড়াই প্রদর্শনের অনুমতি দেয়। আসন্ন ঈদুল ফিতর  উপলক্ষে মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে ‘দম’ প্রথম হিসেবে সেন্সর সার্টিফিকেট পেল।


এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি -এর প্রযোজনায় নির্মিত সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শকদেজুলফিকার মানে কি আম্মু র আগ্রহের কেন্দ্রে ছিল। প্রায় এক দশক পর বড় পর্দায় পরিচালক রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো Afran Nisho ও Chanchal Chowdhury-এর একসঙ্গে অভিনয় সিনেমাটিকে নিয়ে আলাদা আলোচনা  তৈরি করেছে।


সম্প্রতি সিনেমাটির পোস্টার ও প্রথম টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। পোস্টারে আফরান নিশোর দৃঢ় অভিব্যক্তি এবং টিজারে সংগ্রামী এক সাধারণ মানুষের গল্পের আভাস দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। জানা গেছে, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ছবিটি।
সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো সংগীত। বাংলা গানের কিংবদন্তি Sabina Yasmin দীর্ঘ ৪৪ বছর পর তার গাওয়া জনপ্রিয় গান Ei Mon Tomake Dilam নতুন সংগীতায়োজনে এ সিনেমার জন্য আবারও কণ্ঠ দিয়েছেন।
কোনো কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পাওয়ায় নির্মাতা রেদওয়ান রনি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সব বয়সী দর্শকের উপযোগী হিসেবে সিনেমাটি অনুমোদন পাওয়ায় তারা আনন্দিত। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া মিলেছে, তাতে বড় পর্দায় ছবিটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক Shahriar Shakil জানান, দীর্ঘ সময় ধরে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় গভীর আন্তরিকতায় ছবিটি নির্মাণ করা হয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা করেছেন এবং কোনো কাটছাঁট ছাড়াই প্রদর্শনের অনুমতি দিয়েছেন।


চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন Afran Nisho, Puja Cherry, Chanchal Chowdhury ও Dolly Zahur। ছবিটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর