[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

দুই প্রাক্তন স্ত্রী ও বান্ধবীকে নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১২:০৮ পিএম

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের ৬১তম জন্মদিন ঘরোয়া আমেজে উদ্‌যাপিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) বড় কোনো জাঁকজমক ছাড়াই পরিবারের সদস্য ও

 ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিশেষ দিনটি কাটান তিনি। এবারের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে আমিরের চর্চিত প্রেমিকা গৌরী স্প্রাটের উপস্থিতি। অনুষ্ঠানে আমিরের দুই সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরাও উপস্থিত ছিলেন।

​সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, কেক কাটার পর আমির প্রথম টুকরোটি গৌরীর মুখে তুলে দিচ্ছেন। আমিরের তিন সন্তান— জুনায়েদ, আজাদ ও ইরা খানও এই আনন্দঘন মুহূর্তে সঙ্গে ছিলেন। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে ফিরতে দেখা গেছে, যা তাদের মধ্যকার সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়। অনুষ্ঠানে আমিরের ঘনিষ্ঠ বন্ধু ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজাও উপস্থিত ছিলেন।

​বর্তমানে আমির খান তার বড় ছেলে জুনায়েদ খানের অভিষেক চলচ্চিত্র ‘এক দিন’-এর মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন, যা আগামী ১ মে প্রেক্ষাগৃহে আসবে। এছাড়া প্রযোজক হিসেবে তার আসন্ন সিনেমা ‘লাহোর ১৯৪৭’ আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর