[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্কে সংগীতশিল্পী আভরাল সাহির, উঠেছে একাধিক সম্পর্কের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

সমসাময়িক সংগীতাঙ্গনে পরিচিত নাম আভরাল সাহির।

কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনেও তিনি কাজ করছেন এবং বিভিন্ন নাটকের গান দিয়ে আলোচনায় এসেছেন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।


কিছু সূত্রের দাবি, বিবাহিত জীবন থাকার পরও একাধিক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। এর মধ্যে টিকটক কনটেন্ট নির্মাতা আমায়রা প্রিয়া-র সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে। সামাজিক মাধ্যমে কিছু কথোপকথনের স্ক্রিনশটও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।


এছাড়া অভিযোগ রয়েছে, কাজের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে কিছু নারীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করার চেষ্টা করেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।


ব্যক্তিগত জীবনের বিষয়ে জানা যায়, প্রায় আট বছর আগে ফাহিমা আক্তার রিমা নামে এক নারীকে বিয়ে করেন আভরাল। পরবর্তীতে কিছু ব্যক্তিগত ও আইনি বিষয় স্পষ্ট করতে তাদের আবারও কাবিন সম্পন্ন হয় বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে সুখী পরিবারের ছবি দেখা গেলেও বর্তমানে দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবরও সামনে এসেছে।


এদিকে বিভিন্ন অভিযোগের বিষয়ে শিল্পী আভরাল সাহির ও আমায়রা প্রিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে সংগীত অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর