[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

‘সংসারের মূল্যই আগে’—সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা পূজা চেরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ২:০৩ পিএম

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ব্যক্তিগত সম্পর্ক, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এক পডকাস্ট সাক্ষাৎকারে।

সেখানে তিনি জানান, জীবনে সম্পর্কের গুরুত্ব তার কাছে অনেক বেশি।


চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া-র মাধ্যমে। প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ-এর হাত ধরেই বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে কিছুদিন বিরতির পর আবারও সেই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেন এই অভিনেত্রী।


ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেছে। বিশেষ করে শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদ-এর সঙ্গে তার নাম জড়িয়েছিল বিভিন্ন সময়। তবে এসব বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন পূজা।


সাক্ষাৎকারে তিনি বলেন, “সম্পর্ক আমার কাছে খুবই মূল্যবান। আমি চাই না আমার জীবনের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি কখনো যুক্ত হোক।”


তিনি আরও জানান, ভবিষ্যতে সংসার ও অভিনয়—দুটোই একসঙ্গে চালিয়ে যেতে চান। তবে যদি কখনো মনে হয় দুই দিক সামলানো কঠিন হয়ে যাচ্ছে, তাহলে সংসারকেই অগ্রাধিকার দেবেন। প্রয়োজনে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াতেও আপত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।


অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু পরিবার ও সংসারের জন্য প্রয়োজনে নিজের পেশাগত জীবন থেকেও সরে আসতে প্রস্তুত আছেন।


এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র দম। ছবিটি নিয়েও সাক্ষাৎকারে কথা বলেছেন পূজা চেরি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এই পডকাস্টটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। অনুষ্ঠানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর