বলিউডে নেপোটিজম বা পারিবারিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে।
তবে এই প্রসঙ্গে ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার তিন সন্তান—শহিদ কাপুর, সানা কাপুর এবং রুহান কাপুর—কেউই ক্যারিয়ার গড়তে বাবার পরিচয় ব্যবহার করেননি।
সাক্ষাৎকারে পঙ্কজ কাপুর বলেন, তার সন্তানরা অভিনয়ের সুযোগ পেতে নিজেরাই অডিশন দিয়েছেন এবং সেখানে পারিবারিক পরিচয় প্রকাশ না করেই নিজেদের দক্ষতা প্রমাণ করার চেষ্টা করেছেন। তার মতে, নিজস্ব যোগ্যতার ভিত্তিতে কাজ পাওয়ায় তাদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে।
তিনি আরও বলেন, সন্তানদের তিনি কেবল পারিবারিক মূল্যবোধ ও শিক্ষা দিয়েছেন। কিন্তু সাফল্যের পথ তাদের নিজেদের প্রচেষ্টা ও সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে।
অভিনেতা শহিদ কাপুর সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ কাপুর জানান, আজকের অবস্থানে পৌঁছাতে শহিদকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। যদিও অনেকেই মনে করেন, বাবা পঙ্কজ কাপুর ও মা নীলিমা আজিম-এর সন্তান হওয়ায় তিনি সহজে সুযোগ পেয়েছেন, কিন্তু বাস্তবে তার পথটা মোটেও সহজ ছিল না।
এক সাক্ষাৎকারে শহিদ নিজেও বলেছেন, তিনি মূলত মায়ের সঙ্গেই বড় হয়েছেন এবং নিজের চেষ্টায়ই ক্যারিয়ার গড়ে তুলেছেন।
এদিকে সম্প্রতি শহিদ কাপুরকে পরিচালক বিশাল ভরদ্বাজ-এর নির্মিত O Romeo সিনেমায় দেখা গেছে, যা গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে।
অন্যদিকে পঙ্কজ কাপুরও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ZEE5-এ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা Jab Khuli Kitaab, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ডিম্পল
এসআর
মন্তব্য করুন: