[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

নারী দিবসে নিজের বার্তা দিলেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার, সংগ্রাম ও সমতার গুরুত্ব নতুন করে আলোচনার বিষয় হয়ে ওঠে।

এই দিনে নারীদের শক্তি, সাফল্য ও আত্মমর্যাদার গল্প সকলের সামনে আসে। এ বার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বার্তা দিয়ে আলোচনায় এলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।


তার পোস্টে একটি ভিডিওও যুক্ত ছিল। ক্যাপশনে তিনি লিখেছেন, “একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল বা কেন এমন সিদ্ধান্ত নিল—নারীদের প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার সংস্কৃতির বাইরে আসা সমাজের দায়িত্ব।”


ফারিয়া বলেন, “আমরা কি শুধুই ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? আমাদের প্রতিটি পদক্ষেপের জন্য জবাবদিহি করতে হবে?” তিনি আরও যোগ করেন, মানুষের যেমন স্বপ্ন ও মতামত আছে, তেমনি আছে স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচার অধিকার।


অভিনেত্রীর বার্তা, “আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।” তিনি মনে করেন, অধিকার লিঙ্গভিত্তিক হওয়া উচিত নয়। নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের সমান অধিকার ও স্বাধীনতা থাকা জরুরি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর