[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

স্ত্রীকে ঘিরে আলভীর অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর থেকেই সমালোচনার মুখে রয়েছেন অভিনেতা Zaheer Alvi। প্রথমদিকে স্ত্রীর মৃত্যুকে ঘিরে শোক ও আবেগের কথা জানালেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রয়াত স্ত্রীকে নিয়ে নানা অভিযোগ তুলে আবারও আলোচনায় আসেন তিনি।

শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি দীর্ঘ স্ট্যাটাসে এটিকে ‘শেষ পোস্ট’ বলে উল্লেখ করেন আলভী। সেখানে তিনি দাবি করেন, পুরো ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

একই সঙ্গে তিনি প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকটি অভিযোগও তোলেন।
স্ট্যাটাসে আলভী বলেন, তার স্ত্রী সিগারেট, গাঁজা ও মদ্যপান করতেন। পাশাপাশি তিনি পরকীয়ার অভিযোগও তোলেন। এমনকি তিনি আরও দাবি করেন, ২০১০ সালে তিনি থাকা সত্ত্বেও ইকরা অন্য একজনকে বিয়ে করেছিলেন এবং সেই বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছিল।


তবে একজন প্রয়াত মানুষ, যিনি তার সন্তানের মা, তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা নৈতিকভাবে ঠিক হয়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। নেটিজেনদের অনেকে পোস্টটি শেয়ার করে বিভিন্ন মন্তব্যও করছেন।


এ ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী Tasnuva Tisha। অভিনেত্রী Rimu Roza Khandakar–এর একটি পোস্ট শেয়ার করে তিশা লিখেছেন, এখনই সময় আলভীর উচিত এমন একজন মানুষকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা বন্ধ করা, যিনি আর জীবিত নেই।


তিনি আরও বলেন, অন্তত সেই নারীর প্রতি সম্মান দেখানো প্রয়োজন, যিনি তার সন্তানের মা। তিশার মতে, বিষয়টি এখন অপ্রয়োজনীয়ভাবে বিতর্কে রূপ নিচ্ছে এবং এটি বন্ধ হওয়া উচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর