তামিল চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা বিজয়–এর দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে ফাটল দেখা দিয়েছে।
ব্যক্তিগত জীবনে সমস্যা ও পরকীয়ার অভিযোগ তুলে তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতের দ্বারস্থ হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। খবর প্রকাশ্যে আসার পর থেকে তামিল চলচ্চিত্র ও বিনোদন জগতে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
ভারতীয় এক গণমাধ্যমে বলা হয়েছে, জেলা আদালতে দায়ের করা আবেদনে সঙ্গীতা উল্লেখ করেছেন যে, বিজয় এক সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি প্রথম ২০২১ সালে বিষয়টি জানতে পারেন। এরপর একাধিকবার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও সম্পর্কটি অবসান হয়নি।
বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়েছে বিশেষ বিবাহ আইন, ১৯৫৪-এর ২৭(১)(ক) ও ২৭(১)(ঘ) ধারার আওতায়, যেখানে ব্যভিচার ও নিষ্ঠুরতার অভিযোগ তোলা হয়েছে। এই মামলা বর্তমানে জেলা আদালতে বিচারাধীন।
বিজয় ও সঙ্গীতার বিবাহ হয়েছিল ২৫ আগস্ট ১৯৯৯ সালে। হিন্দু ও খ্রিস্টান উভয় ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ে। দম্পতির দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।
জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ব্যক্তি হিসেবে বিজয়ের ব্যক্তিগত জীবনের এই সংকট নিয়ে ভক্ত, চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবং রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। আদালতের পরবর্তী শুনানি ও রায় এখন সবার নজরের কেন্দ্রবিন্দু।
এসআর
মন্তব্য করুন: