যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর লাগেজে মদের
বোতল পাওয়ার দাবি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর উল্লেখ করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়, গত বছরের আগস্টে বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীনের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গিয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রতিবেদনে তার সঙ্গে নির্মাতা আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মেহজাবীন এসব অভিযোগের সত্যতা নাকচ করেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:
ভিত্তিহীন অভিযোগ: তাকে বা তার কোনো লাগেজ বিমানবন্দরে কখনও জব্দ করা হয়নি। তার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না।
প্রমাণের অভাব: কোনো ছবি, ভিডিও বা নথিপত্র ছাড়াই কেবল 'ক্লিকবেইট' তৈরির উদ্দেশ্যে তার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আইনি পদক্ষেপ: মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর দায়ে তিনি ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছেন।
অভিনেত্রী তার পোস্টে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে কোনো প্রমাণ ছাড়াই কারো বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করা খুব স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিমানবন্দরের কোনো কর্মকর্তা তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করেননি এবং প্রকাশিত তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।https://www.facebook.com/share/p/1AsSQFHiVv/
এসআর
মন্তব্য করুন: