[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য ব্লাফ’: সিনেমার প্রচারণায় উঠে এলো মায়ের সেই রোমহর্ষক স্মৃতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৮ এএম

বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তার আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর

 প্রচারণায় লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমায় তাকে একজন দুর্ধর্ষ জলদস্যুর চরিত্রে দেখা যাবে, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চরিত্রের তেজ বোঝাতে গিয়ে নিজের বাস্তব জীবনের এক রোমহর্ষক ঘটনার স্মৃতিচারণ করেছেন তিনি।

​প্রিয়াঙ্কা জানান, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা মধু চোপড়ার সঙ্গে দিল্লির রাস্তা দিয়ে রাত ১১টার দিকে ট্যাক্সিতে করে হোটেলে ফিরছিলেন তারা। হঠাৎ তিনি লক্ষ্য করেন, চালক পরিচিত পথ ছেড়ে গাড়িটি একটি নির্জন ও অন্ধকার গলির দিকে নিয়ে যাচ্ছে। চালক ‘শর্টকাট’ রাস্তার অজুহাত দিলেও প্রিয়াঙ্কার মা বিপদের আভাস পেয়েছিলেন।



​সেই মুহূর্তে কোনো ভয় না পেয়ে মধু চোপড়া অসাধারণ সাহস দেখান। প্রিয়াঙ্কার ভাষ্যমতে:
​"মা পেছন থেকে চালকের গলা শক্ত করে চেপে ধরেন এবং চিৎকার করে নির্দেশ দেন গাড়িটি মূল রাস্তায় ফিরিয়ে নিতে। মায়ের সেই রণচণ্ডী রূপ দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেই ঘটনার পর অন্তত চার মাস আমি মায়ের কোনো কথার ওপর কথা বলার সাহস পাইনি।


​সিনেমায় প্রিয়াঙ্কার সহ-অভিনেতা হিসেবে কাজ করছেন কার্ল আরবান। লস অ্যাঞ্জেলেসে সিনেমার প্রচারণায় তাদের মধ্যকার রসায়ন ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। একজন মা হিসেবে সন্তানের সুরক্ষায় নারীরা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেই বাস্তব অভিজ্ঞতাই প্রিয়াঙ্কাকে তার নতুন চরিত্রের গভীরতা বুঝতে সাহায্য করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর