[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

অর্থ লেনদেন নিয়ে বিরোধ: সোহমের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি

টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগ এনে মামলা করেছেন অভিনেতা শাহিদ (শুভম)।

গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট-এ এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। পাশাপাশি মঙ্গলবার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি।


অভিযোগকারী শাহিদের দাবি, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে ‘পাকা দেখা’ চলচ্চিত্র নির্মাণের জন্য সোহমকে ৬৮ লাখ রুপি ধার দেন। পরে ২০২৩ সালে একটি এসএসসি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিনি অর্থ ফেরতের বিষয়ে যোগাযোগ করতে পারেননি।

জামিনে মুক্তির পর টাকা চাইলে সোহম দুই দফায় মোট ২৫ লাখ রুপি ফেরত দেন। তবে বাকি ৪৩ লাখ রুপি চাওয়ায় টালবাহানা ও হুমকির মুখে পড়েন বলে অভিযোগ করেন শাহিদ।


অন্যদিকে, ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহম। তার বক্তব্য, মোট ৬৮ লাখ রুপি ধার নিয়েছিলেন এবং ২৫ লাখ ইতিমধ্যে পরিশোধ করেছেন।

বাকি অর্থ পরিশোধের আশ্বাসও দিয়েছেন বলে জানান তিনি। তবে হুমকির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় থাকায় আর্থিক চাপ রয়েছে। বাংলা চলচ্চিত্রের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।


রাজ্যসভা নির্বাচন সামনে থাকায় এ অভিযোগকে পরিকল্পিত প্রচেষ্টা বলে মনে করছেন সোহম। তার ভাষ্য, আইনি নোটিশ পেয়েছেন এবং বিষয়টি আইনজীবীর মাধ্যমে মোকাবিলা করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর