[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

'হাল ছেড়ে দিলেই অনুশোচনা হবে', রহস্যময় পোস্টে কীসের ইঙ্গিত দিলেন অর্জুন কাপুর?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪২ পিএম

ক্যারিয়ারে টানা ব্যর্থতা আর ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই মিলিয়ে বলিউড অভিনেতা অর্জুন

 কাপুর বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে পেশাদার জীবনে সফলতার খরা, অন্যদিকে নেটিজেনদের ক্রমাগত সমালোচনা ও বিদ্রূপ—সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত এই তারকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় অথচ অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেছেন।

​ভালোবাসা দিবসের আবহ শেষ হতে না হতেই অর্জুন তার ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "থামা চলবে না, চলতে হবে; তাহলে আর অনুশোচনা করতে হবে না। কারণ হাল ছেড়ে দিলেই কেবল অনুশোচনা জন্ম নেয়।" তার এই ইতিবাচক কিন্তু গম্ভীর বার্তা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে—অর্জুন কি জীবনের কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজেকেই সাহস দিচ্ছেন?

​গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্জুন কাপুরকে নিয়ে নেতিবাচক মন্তব্যের হিড়িক পড়েছে। তার অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিচ্ছেদ নিয়ে ট্রল থামছেই না। এসবের প্রভাব যে তার ওপর পড়ছে, তা স্পষ্ট হয়েছে তার সাম্প্রতিক কিছু লেখায়।


​কিছুদিন আগে প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে মাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। সেখানে অর্জুন আক্ষেপ করে লিখেছিলেন, "মা, তোমাকে খুব মনে পড়ছে। আজকাল জীবন আমার প্রতি বড্ড নিষ্ঠুর আচরণ করছে।" সেই পোস্টে মায়ের সাথে পুনরায় দেখা হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি এক প্রকারের একাকিত্বের ইঙ্গিতও দিয়েছিলেন।


​ক্রমাগত কুরুচিপূর্ণ মন্তব্য আর নিষ্ঠুর বাস্তবতার মাঝেও অর্জুন কাপুরের এই 'হাল না ছাড়ার' বার্তাটি তার মানসিক দৃঢ়তার পরিচয় দেয়। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে তিনি যে দমে যাননি, এই পোস্টটিই তার প্রমাণ। তার এই লড়াইয়ে ভক্তরা তাকে সমর্থন জানিয়ে অনুপ্রেরণা জোগাচ্ছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর