[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২

ভালোবাসা দিবসে টিভি পর্দায় শবনম বুবলী, সাজানো আয়োজন মাছরাঙায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

দিবসটিকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনের পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন তিনি।
টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে জনপ্রিয় টক শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন রুম্মান রশীদ খান। এ পর্বে অতিথি হিসেবে শবনম বুবলী ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেবেন এবং নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে অজানা কিছু গল্প শেয়ার করবেন।


ভালোবাসা দিবস ঘিরে মাছরাঙা টেলিভিশনের আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। দিনটির শুরুতে সকাল ৭টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’। এতে অতিথি হিসেবে অংশ নেবেন দীর্ঘদিন বাংলাদেশে বসবাসরত মার্কিন দম্পতি জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। তারা নিজেদের পরিচয়, বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য জীবন এবং বাংলাদেশে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরবেন।


সকাল ৯টায় দর্শকরা দেখতে পাবেন শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা ‘ভালোবাসা এক্সপ্রেস’।


সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
দিনের শেষভাগে, রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান।


নাটকের গল্প আবর্তিত হয়েছে বৃষ্টিভেজা শহরের পটভূমিতে। কর্মব্যস্ত এক সকালে আকস্মিকভাবে দেখা হয় দুই অপরিচিত মানুষের। কথাবার্তা না হলেও সেই ক্ষণিকের সাক্ষাৎ তাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত দেয়। পরবর্তীতে জানা যায়, তারা একই অফিস ভবনে কাজ করেন।

ধীরে ধীরে পরিচয়, কথোপকথন এবং ছোট ছোট মুহূর্ত এক ধরনের সম্পর্কের জন্ম দেয়। তবে হঠাৎ করেই মেয়েটির অদৃশ্য হয়ে যাওয়া গল্পে নিয়ে আসে রহস্য। এই সম্পর্ক কি এখানেই থেমে যায়, নাকি নতুন কোনো মোড় নেয়—তা জানতে হলে চোখ রাখতে হবে পর্দায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর