আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
হাতে আর মাত্র তিন দিন সময়। শেষ মুহূর্তে ভোটকেন্দ্র প্রস্তুতি, প্রচারণা ও রাজনৈতিক হিসাব-নিকাশে মুখর দেশ।
নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারা কোন এলাকার ভোটার—এ বিষয়টিও আলোচনার কেন্দ্রে এসেছে। কেউ নির্বাচনি তৎপরতায় সক্রিয়, কেউ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আবার দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন তারকা এবারের ভোটে অংশ নিতে পারবেন না।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রাজধানীর বারিধারা এলাকায় বসবাস করেন, যা ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় ভোট প্রদান করবেন কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভোটার এলাকা ভাটারা, যা ঢাকা-১১ আসনের আওতাভুক্ত। একইভাবে নিকুঞ্জ, খিলক্ষেত এলাকায় বসবাসের কারণে অভিনেত্রী পূর্ণিমা ঢাকা-১৮ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত।
অন্যদিকে, ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের এবং অভিনেত্রী শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার বলে জানা গেছে।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারকারা ভোটাধিকার প্রয়োগ করেন কি না—সে দিকেও নজর রাখছেন ভক্ত ও সাধারণ মানুষ।
এসআর
মন্তব্য করুন: