দক্ষিণ ভারতের সুপারস্টার ধানুশ এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর কি
তবে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন? শোবিজ পাড়ায় জোর গুঞ্জন, আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসেই বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি। যদিও বিয়ে বা সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই মুখ খোলেননি, তবে সামাজিক মাধ্যমে ভক্তদের মাঝে এটি এখন টক অফ দ্য টাউন।
এই আলোচনার রেশ কাটতে না কাটতেই আলোচনায় উঠে এলো ম্রুণাল ঠাকুরের জীবনের একটি পুরনো প্রেমকাহিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ভয়ে পালিয়েছিলেন প্রাক্তন প্রেমিক!
ম্রুণাল জানান, ছোটপর্দা থেকে বড়পর্দায় ক্যারিয়ার গড়ার সময়টি তার ব্যক্তিগত জীবনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সেই সময় তিনি একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন, যার পরিবার ছিল অত্যন্ত রক্ষণশীল। ম্রুণালের গ্ল্যামার জগত, কাজের ব্যস্ততা এবং ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষা দেখে তার তৎকালীন প্রেমিক ঘাবড়ে গিয়েছিলেন।
অভিনেত্রীর ভাষায়, তার প্রাক্তন তাকে সরাসরি বলেছিলেন, "তোমার এই জীবনধারার সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।" এরপর অনেকটা ভয় পেয়েই সেই প্রেমিক সম্পর্ক বিচ্ছেদ করেন।
বিচ্ছেদকে 'আশীর্বাদ' মনে করেন ম্রুণাল
পুরনো সেই বিচ্ছেদ নিয়ে এখন আর কোনো আফসোস নেই ম্রুণালের। বরং তিনি মনে করেন, সেই সময় সম্পর্কটি ভেঙে যাওয়া তার জন্য এক প্রকার আশীর্বাদই ছিল। ম্রুণাল বলেন, "আমাদের চিন্তাধারায় যে বিস্তর ফারাক ছিল, তাতে সম্পর্ক টিকে থাকলেও ভবিষ্যতে বড় জটিলতা তৈরি হতো। বিশেষ করে সন্তান লালন-পালনের ক্ষেত্রে আদর্শিক অমিল প্রকট হয়ে উঠত।
বর্তমানে ধানুশের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার বিষয়, ১৪ ফেব্রুয়ারি সত্যিই কোনো সুখবর আসে কি না, নাকি এটি নিছক জল্পনা হিসেবেই রয়ে যায়।
এসআর
মন্তব্য করুন: