[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন ব্রিটিশ র‍্যাপ তারকা সেন্ট্রাল সি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

‘স্প্রিন্টার’ খ্যাত এই শিল্পীর আসল নাম ওকলি নীল সিজার-সু। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম হিসেবে ‘আখিল’ বেছে নিয়েছেন।
আন্তর্জাতিক বিভিন্ন ইসলামিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্মের তথ্যে জানা যায়, ২৭ বছর বয়সী এই সংগীতশিল্পী একটি লাইভস্ট্রিম আলোচনার সময় আনুষ্ঠানিকভাবে তার ধর্মান্তরের বিষয়টি প্রকাশ করেন।


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর PlaqueBoyMax-এর সঙ্গে লাইভ আলোচনায় অংশ নিয়ে সেন্ট্রাল সি জানান, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে ‘আখিল’ নামে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এর আগে তার ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্যে তেমন মন্তব্য করতে দেখা যায়নি।


সংগীতজগতে সেন্ট্রাল সি একটি উল্লেখযোগ্য নাম। প্রথম ব্রিটিশ র‍্যাপার হিসেবে এককভাবে একটি প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। পাশাপাশি ড্রেক ও জে. কোলের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করে বৈশ্বিক সংগীত অঙ্গনেও নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি।
তার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত ও শ্রোতা তাকে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন।


উল্লেখ্য, ২০১৪ সালে সংগীতজগতে যাত্রা শুরু করলেও ২০২১ সালের পর থেকেই মূলত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান সেন্ট্রাল সি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর