[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের সানাই! কেন ভেঙেছিল রাশমিকার প্রথম বাগদান?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৮ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার প্রেম নিয়ে দীর্ঘদিনের

 গুঞ্জন এবার পরিণয়ের দিকে এগোচ্ছে বলে খবর চাউর হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই তারকা যুগল। তবে বিজয়ের সঙ্গে এই নতুন শুরুর আগে রাশমিকার জীবনে ছিল অন্য এক বাগদানের গল্প।


​রক্ষিত শেঠির সঙ্গে প্রেম ও বাগদান
২০১৬ সালে নিজের প্রথম সিনেমা ‘কিরিক পার্টি’-এর সেটে অভিনেতা ও প্রযোজক রক্ষিত শেঠির প্রেমে পড়েন রাশমিকা। তাদের সম্পর্কের গভীরতা এতটাই ছিল যে, ২০১৭ সালে ধুমধাম করে বাগদান সারেন তারা। তখন রাশমিকার বয়স ছিল মাত্র ২১ এবং রক্ষিতের ৩৪। বড় আয়োজন আর হাজারো অতিথির উপস্থিতিতে আংটি বদল হলেও সেই সম্পর্ক টেকেনি।


​বিচ্ছেদের নেপথ্যে কারণ
২০১৮ সালে সবাইকে অবাক করে দিয়ে বাগদান ভেঙে বেরিয়ে আসেন রাশমিকা ও রক্ষিত। বিচ্ছেদের কারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও সেই সময় কিছু বিষয় আলোচনায় আসে:


​বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠতা: ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার অন-স্ক্রিন রসায়ন ব্যাপক জনপ্রিয়তা পায়। গুঞ্জন রয়েছে, বিজয়ের সঙ্গে তার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাই রক্ষিতের সঙ্গে দূরত্ব তৈরির অন্যতম কারণ।


​ক্যারিয়ার ও ব্যক্তিগত অমিল: বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় রাশমিকা ক্যারিয়ারের একেবারে শুরুতে ছিলেন, যা নিয়ে পরবর্তী সময়ে মতপার্থক্য তৈরি হয়েছিল বলে শোনা যায়।

দীর্ঘ জল্পনা-কল্পনার পর ভক্তরা এখন মুখিয়ে আছেন ২৬ ফেব্রুয়ারির দিকে। যদি গুঞ্জন সত্যি হয়, তবে রুপালি পর্দার এই জনপ্রিয় জুটি বাস্তবেও এক হতে চলেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর