[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

শাহরুখের সঙ্গে পর্দার রোম্যান্স উপভোগ করেন রানি মুখার্জি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি

কিছুদিন বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘মারদানি ৩’। আগের মতো নিয়মিত অভিনয়ে না থাকলেও, বলিউডে রানি মুখার্জির ক্যারিয়ারে এক সময় শাহরুখ খান–রানি জুটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

নতুন ছবির প্রচারণার সময় দেওয়া এক সাক্ষাৎকারে রানি জানান, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে তিনি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার ভাষায়, শাহরুখের সঙ্গে পর্দায় প্রেমের দৃশ্যে অভিনয় করতে তার ভালো লাগে, কারণ সহশিল্পীদের প্রতি অভিনেতার আন্তরিকতা ও ভালোবাসা আলাদা করে চোখে পড়ে। রানি বলেন, শাহরুখ এমন একজন মানুষ, যার পাশে থাকলে সবাই নিজেকে বিশেষ মনে করেন।

শাহরুখ খানের ব্যক্তিত্বের পাশাপাশি তার চোখের সৌন্দর্যেরও প্রশংসা করেন এই অভিনেত্রী। একই সঙ্গে তিনি জানান, আমির খান ও শাহরুখ—দু’জনের সঙ্গেই কাজ করতে তিনি সমানভাবে আনন্দ পান, কারণ তারা তাকে নিজের মতো করে অভিনয় করার স্বাধীনতা দেন।

আমির খান সম্পর্কে রানি বলেন, ছোট বয়স থেকেই তাকে কাছ থেকে দেখেছেন আমির। কৈশোর থেকে মা হয়ে ওঠা পর্যন্ত তার জীবনের নানা অধ্যায়ের সাক্ষী হয়েছেন এই অভিনেতা, যা তাদের পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করেছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে ‘মারদানি ৩’। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় শেষবারের মতো বড় পর্দায় দেখা গিয়েছিল রানি মুখার্জিকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর