[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ইবিতে ব্যানার ছেঁড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৮:০৪ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জাতীয় পতাকার ছবি সংবলিত একটি ব্যানার ছেঁড়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

শনিবার (১৮ এপ্রিল) জিয়া পরিষদ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পৃথক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানায়। বিবৃতিতে সংশ্লিষ্ট নেতারা বলেন, জাতীয় পতাকা দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতীক—এ ধরনের অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি অসম্মান করাও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।


সংগঠনগুলোর মতে, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতরা প্রকৃত শিক্ষার্থী নয়; বরং তারা ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।


উল্লেখ্য, সম্প্রতি এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই ঘটনা ঘটে।

এসআর

সম্পর্কিত খবর