[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন।


তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২ জুলাই থেকেই এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে।


এবারের পরীক্ষায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্র ব্যবহার করা হতো।


শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অভিন্ন প্রশ্নপত্র চালুর ফলে মূল্যায়ন পদ্ধতিতে সমতা আসবে এবং পরীক্ষার মান আরও সুসংহত হবে।

এসআর

সম্পর্কিত খবর