[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

শহীদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর শিক্ষার্থীদের আমরণ অনশন ভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:৪৩ পিএম

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত

 করেছেন। ৭২ ঘণ্টা পার হওয়ার পর জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের বিশেষ অনুরোধে তারা এই সিদ্ধান্ত নেন।

​শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইদুল ইসলাম, শহীদ জাবের ও শহীদ সৈকতের বাবাসহ অন্যান্য স্বজনরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় শহীদ পরিবারের সদস্যরা গণভোটের দাবি আদায়ে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের আশ্বাস দেন এবং ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। অনশন শেষে শারীরিক অসুস্থতার কারণে শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে প্রথমে একজন শিক্ষার্থী এই অনশন শুরু করেন এবং পরবর্তীতে আরও দুজন শিক্ষার্থী তার সাথে যোগ দেন। অনশনকারী শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক মুনওয়ার মুনেম ও সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেখ মোস্তাফিজ।

এসআর

সম্পর্কিত খবর