[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে

আগে যেখানে অনূর্ধ্ব-১২ শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল, সেখানে নতুন করে আরও ১০০টি আসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।


শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানান। পরে বাংলাদেশ জাতীয় সংসদ-এর স্পিকার সেই প্রস্তাব অনুমোদন করেন বলে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।


মন্ত্রণালয়ের মতে, এই সিদ্ধান্তের ফলে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম সংসদীয় প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারবে।


মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তরুণদের রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অতীতে জিয়াউর রহমান শিক্ষার্থীদের বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রমের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকেও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ করে দিতে চান তিনি।


এ বিষয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, শিক্ষার্থীরা সংসদে গেলে অধিবেশন শুরুর আগে তাদের জন্য বিশেষ ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে। এতে তারা সংসদের কাঠামো, ইতিহাস ও কার্যপ্রণালী সম্পর্কে ধারণা পাবে।

এসআর

সম্পর্কিত খবর