[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

ইবতেদায়ি মাদ্রাসার উপবৃত্তির তথ্য হালনাগাদ ও নতুন এন্ট্রির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ১০:২৬ পিএম

২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি থেকে জুন কিস্তির উপবৃত্তি প্রদানের লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যা আগামী ২৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে মাদ্রাসা প্রধানদের সম্পন্ন করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

 অনুযায়ী প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইউজার আইডি ব্যবহার করে ‘ইইএসপি এমআইএস’ সার্ভারে (mesp.finance.gov.bd) লগইন করে নতুন শ্রেণিতে উত্তীর্ণ, একই শ্রেণিতে থাকা বা প্রাথমিক চক্র শেষ করা শিক্ষার্থীদের তথ্য আপডেট করবেন।

এই প্রক্রিয়ায় তিনটি ড্রপডাউন অপশন থাকবে—শ্রেণি প্রমোশন, পুনরাবৃত্তি এবং বিদ্যালয়ে অধ্যয়নরত নেই; যেখানে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে 'প্রাথমিক চক্রের সমাপ্তি' অপশনটি বেছে নিতে হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করলে শিক্ষার্থীরা অনিয়মিত হিসেবে বিবেচিত হয়ে উপবৃত্তি থেকে বঞ্চিত হবে।

মূলত শুধুমাত্র ‘শ্রেণি প্রমোশন’ পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তী পেমেন্টের তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং ভুল তথ্যের ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসাররা আবেদনটি সংশোধনের জন্য মাদ্রাসায় ফেরত পাঠানোর ক্ষমতা রাখেন।

এসআর

সম্পর্কিত খবর