[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

ববিসাস নির্বাচনে সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ

ববি প্রতিনিধি

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. মাসুদ রানা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের চতুর্থ তলায় ববিসাস কার্যালয়ে ভোটগ্রহণ শেষে দুপুর ১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল আনুষ্ঠানিকভাবে এই ফলাফল জানান।


নয় সদস্যের নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহসভাপতি মেহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ, দপ্তর সম্পাদক এনামুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলিবদ্দিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার ও তৌফিক হাসান তপু।


নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল।

কমিশনের অন্যান্য সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং নাজমুজ সাকিব।


ভোটগ্রহণ প্রক্রিয়া পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ সংশ্লিষ্টরা এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এসআর

সম্পর্কিত খবর