দেশে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করতে BGMEA University of Fashion and Technology (বিউএফটি)-তে একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ২ মার্চ ২০২৬ তারিখে শিল্প মন্ত্রণালয়ের অধীন Department of Patents, Designs and Trademarks (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
এই উদ্যোগের ফলে গবেষক, শিক্ষার্থী ও উদ্যোক্তারা বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডার, প্রযুক্তিগত ডাটাবেজ এবং সংশ্লিষ্ট সহায়ক সেবায় সহজ প্রবেশাধিকার পাবেন।
পাশাপাশি মেধাস্বত্ব সংরক্ষণ, প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং জ্ঞান স্থানান্তর প্রক্রিয়াও আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ডিপিডিটি টিস্ক কার্যক্রমের জাতীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিক পেটেন্ট ডাটাবেজ ব্যবহারের সুযোগ নিশ্চিত করবে।
অন্যদিকে, বিউএফটি কেন্দ্রটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও পরিচালন ব্যবস্থা গড়ে তুলবে এবং একাডেমিক ও শিল্পখাতে এর সেবা সম্প্রসারণে কাজ করবে।
সমঝোতা স্মারকে একটি তদারকি কাঠামো রাখা হয়েছে, যা কেন্দ্রটির কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করবে। চুক্তিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর, যা পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে নবায়ন করা যাবে।
স্বাক্ষর অনুষ্ঠানে বিউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান Faruque Hassan, উপাচার্য (মনোনীত) অধ্যাপক Aiyub Nabi Khan এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক Md. Alamgir Hossainসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ডিপিডিটির মহাপরিচালক Md. Jahangir Hossain, পরিচালক (পেটেন্ট ও শিল্পনকশা) Ashok Kumar Roy এবং উপপরিচালক (পেটেন্ট) Habibur Rahmanসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
এসআর
মন্তব্য করুন: