[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

ইবিতে ভর্তি পরীক্ষা উপলক্ষে চার দিন ক্লাস-পরীক্ষা স্থগিত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:৪০ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষা ও ‘ডি’ ইউনিটের কার্যক্রমকে সামনে রেখে চার দিন একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ৮ এপ্রিল ‘এ’ ইউনিটের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার সিট বিন্যাসের কাজ অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ ও ১২ এপ্রিল ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সিট বিন্যাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।


এসব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে উল্লিখিত চার দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।


তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ওই দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর