[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

খুবি শিক্ষার্থীর মৃত্যুতে প্রতিবাদ, নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষকরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো দোষীদের শনাক্ত করা হয়নি। তারা লাইসেন্সবিহীন যানবাহন বন্ধ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।


শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে, নগরীর সড়ক ব্যবস্থাপনায় অব্যবস্থা ও অদক্ষ চালকের কারণে দুর্ঘটনা বাড়ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান এবং অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


মৌমিতার সহপাঠীরা জানান, একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা ঘটনাটির পূর্ণ তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানান।


শিক্ষকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এটিকে শুধুমাত্র দুর্ঘটনা হিসেবে দেখলে চলবে না; বরং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয়।


বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে। তারা নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


বিক্ষোভকারীরা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এমন প্রাণহানি রোধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর