রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার নিয়মিত পাঠদান শুরু হচ্ছে।
প্রায় এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ফিরছে তাদের পরিচিত শ্রেণিকক্ষে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির সূচি অনুযায়ী, কলেজ পর্যায়ে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলেছে। এর সঙ্গে ২৬ মার্চের স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় বিরতি আরও দীর্ঘ হয়। ফলে ২৯ মার্চ থেকে কলেজগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
একই সময়ে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও প্রায় ৩৬ দিনের ছুটি শেষ হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও ৮ মার্চ থেকে শুরু হওয়া ছুটি একই সময় পর্যন্ত বহাল ছিল। ফলে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলছে।
দীর্ঘ বিরতির কারণে পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে প্রাথমিক পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ চালু থাকবে। এতে নির্ধারিত পাঠ্যক্রম সময়মতো শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: