[email protected] শনিবার, ২৮ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

কিউএস র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ঢাবির ১০ বিভাগ, দেশে শীর্ষ অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ৮:৫১ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত “ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং –২০২৬”-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে University of Dhaka।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টির ১০টি বিভাগ এ তালিকায় জায়গা পেয়েছে, যা দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় সর্বোচ্চ।


বুধবার (২৫ মার্চ) প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, গত বছর যেখানে ৯টি বিভাগ ছিল, এবার তা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। প্রতি বছরের মতো এবারও বিষয়ভিত্তিক এই তালিকা মার্চ মাসেই প্রকাশ করা হয়েছে।
র‌্যাঙ্কিংটি মূলত দুই ভাগে বিভক্ত—ব্রড সাবজেক্ট এবং নির্দিষ্ট বিষয়ভিত্তিক তালিকা। ব্রড সাবজেক্টে পাঁচটি প্রধান ক্যাটাগরির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটিতে স্থান করে নিয়েছে। অন্যদিকে নির্দিষ্ট বিষয়ভিত্তিক ৫৫টি বিভাগের তালিকায় ঢাবির ১০টি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে।


সামাজিক বিজ্ঞান ও ব্যবস্থাপনা (Social Sciences & Management) ক্যাটাগরিতে বৈশ্বিকভাবে ঢাবির অবস্থান ৩৭১তম, যা দেশের মধ্যে শীর্ষ। এ বিভাগের অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স, ইকোনমিকস ও ইকোনোমেট্রিকস এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে।


ন্যাচারাল সায়েন্সেস ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র স্থান পাওয়া বিশ্ববিদ্যালয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে এর অবস্থান ৫০১–৫৫০ এর মধ্যে। রসায়ন, পরিবেশ বিজ্ঞান এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগও আলাদাভাবে তালিকায় রয়েছে।
লাইফ সায়েন্স ও মেডিসিন ক্যাটাগরিতে সামগ্রিকভাবে ঢাবি জায়গা না পেলেও, জীববিজ্ঞান বিভাগ নির্দিষ্ট তালিকায় ৬৫১–৭০০ অবস্থানে রয়েছে।


এছাড়া ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৬৪তম। এ বিভাগের অধীনে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ও সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়গুলোও র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।


বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতি দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নের ইঙ্গিত দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর