[email protected] শনিবার, ২৮ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

ইবিতে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই সময়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা নেওয়া হয়।

ইবি কেন্দ্রে মোট ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশ নেন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৮৮.৫৩ শতাংশ।


পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী প্রধান ফটকে স্থাপিত বিভিন্ন সহায়তা ডেস্ক পরিদর্শন করেন। এ সময় প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


পরে উপাচার্য পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পাসজুড়ে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং প্রক্টরিয়াল বডি, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন।
এদিকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্যসেবা কর্নার চালু রাখা হয়।

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনও সহায়তা দিতে অস্থায়ী স্টল স্থাপন করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর