[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ চৈত্র ১৪৩২

স্বাধীনতা দিবস উপলক্ষে ইবিতে শোভাযাত্রা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়েছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে প্রশাসন ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।


স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ, বিভাগ, হল ও সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে শ্রদ্ধা জানানো হয়।

এরপর এক মিনিট নীরবতা পালন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে খালেদা জিয়া-এর জন্যও দোয়া করা হয়।


এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর