পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে নবগঠিত বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ড. মো. নাজমুস সাদাত।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়-এর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যপ্রাণী সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল আউয়াল মিন্টু।
ড. নাজমুস সাদাত বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য বিষয়ে তার দীর্ঘদিনের গবেষণা ও কাজের অভিজ্ঞতা রয়েছে।
প্রতিক্রিয়ায় তিনি জানান, এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে কাজের সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয়। দায়িত্বটি যথাযথভাবে পালনে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও উল্লেখ করেন।
বিশেষজ্ঞ মহলে মনে করা হচ্ছে, তার অন্তর্ভুক্তি দেশের বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং উচ্চশিক্ষা খাতের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।
এসআর
মন্তব্য করুন: