[email protected] শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১৩ চৈত্র ১৪৩২

পাঠ্যবইয়ে ৭ ধরনের খেলা যুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ৩:০১ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে জাতীয় শিক্ষাক্রমে নতুন করে সাতটি খেলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফুটবল, ক্রিকেট ও দাবাসহ এসব খেলাকে প্রাথমিকের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যবইয়ে যুক্ত করা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানা গেছে। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।


চিঠিতে উল্লেখ করা হয়, সারাদেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত একটি কমিটির প্রথম বৈঠক গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলা শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


সভায় ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার—এই সাতটি খেলাকে ধাপে ধাপে শিক্ষাক্রমে যুক্ত করার সুপারিশ করা হয়।


এ প্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত খেলাগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা বাড়বে এবং সুস্থ জীবনধারা গড়ে উঠবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর