দেশজুড়ে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে- আসন্ন ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে প্রতিষ্ঠান খোলার আগে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
প্রতিদিন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তদারকি জোরদার করতে হবে।
প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগানের যত্ন নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে উদ্বুদ্ধমূলক কার্যক্রম চালাতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব নির্দেশনা বাস্তবায়ন করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও স্বাস্থ্যসম্মত ও মনোরম পরিবেশে পরিচালিত হবে।
এসআর
মন্তব্য করুন: