[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে গুরুতর আহত ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ২:৫১ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার সদর দক্ষিণে বাস ও ট্রেনের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায়।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নগরীর পদুয়ারবাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।


আহত শিক্ষার্থী ইসমাইল হোসেন তাকবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


সহপাঠী সূত্রে জানা গেছে, ঈদের নামাজ আদায় করিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ বাসে করে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার বুকের দুটি হাড় ভেঙে যায়।

বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


তার সহপাঠী রেজাউল ইসলাম রাকিব জানান, গভীর রাতে বাসটি রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি অভিযোগ করেন, ক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানের অবহেলা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

এছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও কিছু অসন্তোষের কথা জানান তিনি।


এদিকে, একই ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর