জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।
জানা গেছে, ড. রইছ উদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে ভর্তি হন।
একই প্রতিষ্ঠান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও তার ওপর রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত।
শিক্ষাজীবন ও কর্মজীবনে তিনি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সহমর্মী ভূমিকা রাখার কারণে শিক্ষার্থীদের কাছেও তিনি জনপ্রিয় শিক্ষক হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: