[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১০:০৮ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য Dr. Md. Nurul Islam-কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই নিয়োগের ঘোষণা দেন Dr. A N M Ehsanul Haque Milon, শিক্ষামন্ত্রী।


অধ্যাপক ড. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণির স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং Flood Risk Management Research Consortium-এ পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।


তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS), রিমোট সেন্সিং (RS) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (EIA) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।


ড. নুরুল ইসলাম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং একই সঙ্গে অনারারী শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধ শতাধিক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর