[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

লটারি পদ্ধতি বাতিল, ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৫:৩৯ পিএম

সংগৃহীত ছবি

স্কুলে ভর্তির ক্ষেত্রে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এখন থেকে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে।

সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে লটারি পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা যাচাই করে ভর্তি নেওয়া হবে।


তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার নিয়ম-কানুন ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় পরিবর্তন তারই একটি অংশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর