[email protected] সোমবার, ১৬ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২

জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৬:৫৫ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
শনিবার (১৫ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।


ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন আয়ান। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ শিহাব। সহ-সভাপতি পদে রয়েছেন সাইফুল ইসলাম শুভ ও মোহাম্মদ সোহাগ।


সাধারণ সম্পাদক করা হয়েছে নাদিয়া রহমান অন্বেষাকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আসিফ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন খন্দকার আল ফাহাদ, নিহাল মাহমুদ ও আব্দুর রহমান।


কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুল ইসলাম রিয়াজ। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আল নাহিয়ানকে এবং জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম নাজিম।


দপ্তর সম্পাদক হিসেবে কাজী মেহরাব তূর্য, প্রচার সম্পাদক হিসেবে মোহাম্মদ আলী চিশতী এবং প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে মাসুদুল আনোয়ার মাহি দায়িত্ব পেয়েছেন।


এছাড়া শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মো. মোমিনুল ইসলাম শাওন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. রিফাত রায়হান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ শরীফ এবং ক্রীড়া সম্পাদক হিসেবে নাজমুস সাকিব নাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।


কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা সম্পাদক হিসেবে মুবাস্যের তালুকদার তাসিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. শোয়াইব আক্তার সীমান্ত, বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে সাদাত ইবনে ইসলাম এবং পাঠচক্র ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক হিসেবে মারুফ বিল্লাহ নাঈমকে রাখা হয়েছে।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কামরুন্নাহার সেতু ও হাসিবুর রহমান অন্তর্ভুক্ত রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর