[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

বুটেক্সে জুনে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন, অ্যাবস্ট্রাক্ট জমা ১৫ মার্চ পর্যন্ত

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১০:৪৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে।

আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদ।

সম্মেলনে টেক্সটাইল খাতের বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আগ্রহী গবেষকরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ৫.০ ও আইওটি, কোয়ালিটি ও রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমি, পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন ব্যবস্থা, টেক্সটাইল উৎপাদন প্রক্রিয়া উন্নয়ন, টেক্সটাইল কেমিক্যাল ও অক্সিলিয়ারি, নন-ওভেন ও টেকনিক্যাল টেক্সটাইল, টেক্সটাইল কম্পোজিটস, উন্নত টেক্সটাইল উপাদান, ফাইবার ও পলিমার, আধুনিক টেক্সটাইল মেশিনারি, সাসটেইনেবল ডাইং ও প্রিন্টিং, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও উদ্ভাবন, শিল্প ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্স, ফ্যাশন ব্র্যান্ডিং ও রিটেইলিং, হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, স্মার্ট টেক্সটাইল, টেক্সটাইল অর্থনীতি এবং বিজনেস অ্যানালিটিকসসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করতে পারবেন।


সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের গবেষণাপত্রের সংক্ষিপ্তসার (অ্যাবস্ট্রাক্ট) আগামী ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


সম্মেলন আয়োজক কমিটির প্রধান এবং টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহাসান হাবীব বলেন, বৈশ্বিক টেক্সটাইল খাতে দ্রুত পরিবর্তন ঘটছে।

স্মার্ট টেক্সটাইল, টেকসই উৎপাদন, সার্কুলার ইকোনমি, টেকনিক্যাল টেক্সটাইল ও ডিজিটাল রূপান্তরের মতো বিষয়গুলো নতুন সম্ভাবনা তৈরি করছে। এসব বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময় শিল্পখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার হবে। পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তোলার সুযোগ তৈরি হবে।

এজন্য দেশি-বিদেশি গবেষক, স্কলার ও শিল্প পেশাজীবীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, বুটেক্সে সর্বশেষ তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত বছরের ২৪ মে। ওই সম্মেলনে প্রায় ১০০টি গবেষণাপত্র জমা পড়েছিল।


সম্মেলনের রেজিস্ট্রেশন ফি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: https://www.butex.edu.bd/conference-2026/⁠

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর