দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে ন্যূনতম স্নাতক পাসের শর্ত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রবিধানমালায় সংশোধন এনে এ পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংশোধন কার্যকর হলে সভাপতি পদে প্রার্থীর জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
জানা গেছে, আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য স্নাতক পাসের শর্ত নির্ধারিত ছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই শর্ত বাতিল করে ২০২৪ সালের আগের নিয়ম আবার চালু করা হবে, যেখানে এ পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ছিল।
এসআর
মন্তব্য করুন: