[email protected] সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

পূর্বনির্ধারিত ১১ এপ্রিলের পরিবর্তে আগামী ১২ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্ব করেন। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সভায় প্রো-উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদের অধীনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য—এই চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর