[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১:০০ এএম

ছবি - প্রতিদিনের বাংলা

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত ‘ফ্রাইজো’ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করেন।

বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিদের আগমনে অনুষ্ঠানস্থলে প্রাণচাঞ্চল্য তৈরি হয়। ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি এ.কে.এম. তামীম রহমান বলেন, “রমজানের এ আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে। ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশে কাজ করছে। আমরা চাই, এখান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যরা ভবিষ্যতে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করুক।


ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, “সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের সংগঠনের ঐক্য ও শক্তির প্রতিফলন।

শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে ক্যারিয়ার ক্লাব নিয়মিত কাজ করে যাচ্ছে। অতীতে ‘জব জাংশন’-এর মতো সফল আয়োজন আমাদের অনুপ্রাণিত করেছে।

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ক্যারিয়ারভিত্তিক সেমিনার ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।


এ সময় উপস্থিত সাবেক নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যরা কর্পোরেট জগতে সফল হতে নেটওয়ার্কিং এবং কার্যকর যোগাযোগ দক্ষতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর